আমি সহজ কথা বলি
সহজ ভাবে চলি
তোমার চুলের গভীর বনে
আংগুল দিয়ে খেলি।
কবিও নই শিল্পীও নই
আমি ছন্নছাড়া গোছের
তোমার মোহে অন্ধ আমি
দিশা হারাই পথের।
সুখ দুঃখের পংক্তি মালায়
জীবন গেছে ভরে
মিস হয়না তোমায় ভাবা
সকাল সন্ধ্যা ভোরে।
১৮ ফেব্রুয়ারি ২০২১
আমি সহজ কথা বলি
সহজ ভাবে চলি
তোমার চুলের গভীর বনে
আংগুল দিয়ে খেলি।
কবিও নই শিল্পীও নই
আমি ছন্নছাড়া গোছের
তোমার মোহে অন্ধ আমি
দিশা হারাই পথের।
সুখ দুঃখের পংক্তি মালায়
জীবন গেছে ভরে
মিস হয়না তোমায় ভাবা
সকাল সন্ধ্যা ভোরে।