Showing posts with label আমার জোনাকি দৃষ্টি. Show all posts
Showing posts with label আমার জোনাকি দৃষ্টি. Show all posts

আমার জোনাকি দৃষ্টি

 













আমার জোনাকি দৃষ্টি


আমি বহুদিন আমার পায়ের পাতা দুটো দেখিনি!
যে পাতার উপর আমি দাড়িয়ে আছি এই নশ্বর পৃথিবীতে।
শেষ কবে নিজেকে নিয়ে ভেবেছি
অথবা নিজেকে দেখেছি প্রতিবিম্বে
মনে পরেনা।
ঠিক কবে শেষ বারের মত
বৃষ্টি দেখে আনমনা হয়েছিলাম, জানা নেই।
মনে পরেনা
প্রাণ খুলে শেষ বারের মত কবে হেসেছিলাম।
আমার স্বপ্ন বাড়ি
রথের মেলা
নতুন জামা
প্রথম খেলনা
এরা সব কোথায় হারালো!
স্মৃতি যেন মিটিয়ে দিয়েছে সব।
আমার একটি গাছ ছিল
সে গাছের একটি ছায়া ছিল
আমার একটি পথ ছিল
সে পথের একটি মায়া ছিল।
ছায়া ও মায়ার কোন গল্পই
আজ মনে পরেনা আমার।
আমার জোনাকি দৃষ্টি ম্লান হচ্ছে।
স্বপ্ন গুলো হচ্ছে নীল।
কবে ছেড়ে এসেছি জানিনা
তিন প্রহরের সেই বিল।
শৈশব কৈশোর যৌবন পেড়িয়ে
আমি এখন, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি!
সংগ্রাম ও ভালবাসায় ক্লান্ত
একজন ভিনসেণ্ট ভ্যানগগ।
-------------------
৪ মার্চ ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।