Showing posts with label বিপ্লব. Show all posts
Showing posts with label বিপ্লব. Show all posts

বিপ্লব


 








বিপ্লব


পদব্রজে বিশ্ব ভ্রমণে যাবো।
শুধু মাত্র তোমার কথায়।
হাতের মুঠোয় চীনেবাদাম
পকেটে নোট প্যাড আর কলম।
মাথায় নিয়ে অন্তহীন আকাশ
চোখের সামনে অবারিত পথ
পিচঢালা
চড়াই-উৎরাই।
মুঠোফোন হীন এই ভ্রমণ পথে
পারি দেব
পারস্য
নীলনদ
ব্যাবিলন
পৃথিবীর তবাৎ শহর গলি ও দেশ।
সাহারায় তৃষ্ণার্ত হয়ে
ছুঁয়ে যাবো
সিস্টাইন চ্যাপেল
ব্রাজিলিয়ান কার্নিভাল
চীনের হারবিনের শীতলতা।
ভিসা হীন অর্থ হীন
সীমান্তে দেখাবো
বুক পকেটে রাখা তোমার ছবি।
রক্ষীর সাথে যুক্তি হবে মিসাইল!
পৃথিবীতে আর একটি বিপ্লব হবে।
ভালোবাসার!
আমি ফিরে আসবো বিপ্লব শেষে
তোমায় দেব একশো সাতানব্বইটি কবিতা
আর একটি
ব্রহ্মকমল।
-----------------------
৭ নভেম্বর ২০২৪


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।