Showing posts with label একদিন ছবি হবো. Show all posts
Showing posts with label একদিন ছবি হবো. Show all posts

একদিন ছবি হবো


 











একদিন ছবি হবো


একদিন ছবি হবো
বহুদূর চলে যাবো
আকাশের তারা হবো
কারো চোখে জল হবো।
ঝরে পড়া পাতা হবো
স্তব্ধ বাতাস হবো
ভেসে যাওয়া মেঘ হবো
ক্যানভাসে রঙ হবো।
শোকের ব্যানার হবো
খবরের শিরনাম
নিউজের স্ক্রল
ফেসবুকে শেয়ার হবো।
মায়াময় রাত হবো
স্মৃতি হবো
ক্ষত হবো
কবিতার বই হবো
গুগলের সার্চ হবো।
দুঃখ হবো
কষ্ট হবো
ক্ষমা হবো
ঘৃণা হবো
জোনাকির আলো হবো।
যোগ হবো
বিয়োগ হবো
গুন হবো
ভাগ হবো
হিসেবের খাতা হবো।
শব হবো
নীরব হবো
সাদায় মুড়িয়ে রবো
বেদনায় নীল হবো।
দিন হবো
মাস হবো
বছর হবো
ধুসর হবো।
একদিন ছবি হবো।
---------------------
১৫ নভেম্বর ২০২২


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।