Showing posts with label প্রজাপতি ডানা. Show all posts
Showing posts with label প্রজাপতি ডানা. Show all posts

প্রজাপতি ডানা





 









প্রজাপতি ডানা


পাইনা তোমায় ছুঁতে
মন খারাপের রাতে।
বেদনাকে সঙ্গী করে
পারবে কি পালাতে?
হাতের মাঝে হাত থাকেনা
মনের মাঝে মন
তুমিই ছিলে আমার একটি
নন্দিত উপবন।
তোমার যত কষ্ট আছে
আমার বুকে রেখো
ক্যানভাসের ঐ নীল রঙে
রেখায় তুমি একো।
ভালো লাগার স্মৃতি গুলো
কখনো কি ভাবো?
পাগল করা বৃষ্টি হলে
এখনো রাত জাগো?
দুয়ে দুয়ে চার হয়
তোমার হয় পাঁচ
কান্না তুমি লুকিয়োনা
করতে পারি আঁচ।
তোমার বাড়ির সামনে দিয়ে
যখন আমি যাই
প্রথম দেখা সেই জানালা
এখন বন্ধ পাই!
কি পেলে আর কি হারালে
ভেবে কি আর হবে!
প্রজাপতি ডানা মেলে
আমার সাথে যাবে?
----------------------
৩১ জানুয়ারি ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।