Showing posts with label ভালোবাসার আর্টিফ্যাক্ট. Show all posts
Showing posts with label ভালোবাসার আর্টিফ্যাক্ট. Show all posts

ভালোবাসার আর্টিফ্যাক্ট

 








ভালোবাসার আর্টিফ্যাক্ট


একশত তেত্রিশ বছর পর
কোন এক তৃষিত তিমিরে
সন্ধান মেলে প্যাপিরাসে লেখা
একটি প্রাচীন সিক্রেট ডায়েরির।
লোকেশন:
একটি সূর্যমুখীর বাগান, অভর-সু-অইস, ফ্রান্স।
স্মিত হাসি মুখে ভিনসেণ্ট
সিক্রেট ডায়েরি খোলার অপেক্ষায়।
এক শত তেত্রিশ বছর আগে
ঠিক এই দিনেই ভিনসেণ্ট
পাথর চাপা দিয়েছিল যে সত্য
আজ তা সত্যের আবগাহনে
নেহাৎ আর্টিফ্যাক্ট।

হেলেন মাই লাভলি হেলেন
ভিনসেণ্টের দীর্ঘশ্বাস!
সেই কবে ছুয়েছি তোমার ওষ্ঠ
পাশাপাশি বসে হাতে রেখে হাত।
হেলেন মাই লাভলি হেলেন
বহুদিন ভালোবাসাহীন
রঙহীন
তুমিহীন
মেঘহীন
হেলান মাই লাভলি হেলেন!
ভিনসেণ্টের দীর্ঘশ্বাস।

এবার ভিনসেণ্টের গন্তব্য স্মৃতিময়তার খেরোখাতা।
সিক্রেট ডায়েরিটি আর খোলা হবেনা।
হয়তো বা আরও একশত তেত্রিশ বছর পর
সাকিল হক নামের কোন এক বোহেমিয়ান
খুঁজে পাবে সেই সিক্রেট ডায়েরি।
চোখের জলে ভিনসেণ্ট যেখানে লিখে গেছে,
হেলেন তাকে মোট পাঁচ বার বলেছে ভালোবাসি
তিন বার কানে কানে
দুবার চিরকুটে।
আরও লেখা আছে
তিনটি বাক্য।
তারাময় রাত
আরলেসের বেডরুম
এবং
The sadness will last forever.

...................................
২৭ নভেম্বর ২০২৩



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।