Showing posts with label একটি কথা. Show all posts
Showing posts with label একটি কথা. Show all posts

একটি কথা

 













একটি কথা

একটি কথা বলবে বলে
বলবে বলবে, বলবে করে
আমায় বৃদ্ধ বানালে
সেই কথাটি শুনবো বলে
শুনবো শুনবো, শুনবো বলে
তুমি আজ নেই নাগালে।
কি এমন কথা সেটা
রেখেছো অন্ধকারে
মনের সাথে যুদ্ধ করে
থাকি মনের কারাগারে।
তোমার কেন এমন স্বভাব?
আমায় করো ভস্ম
ডাক যদি পাই নীল আকাশের
নেবোনা না আর জন্ম!
চিড়ে আর ভিজবে না
তোমার সেসব কথায়।
তবু তুমি থাকবে আমার
ভালোবাসার মায়ায়।

 
১ জুন ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।