Showing posts with label আমায় যদি মনটি দিতে. Show all posts
Showing posts with label আমায় যদি মনটি দিতে. Show all posts

আমায় যদি মনটি দিতে


 











আমায় যদি মনটি দিতে

নির্জনে নিশী পদ্মে
তোমাকে হারাই
নীল অভিমানে
নাগরিক কোলাহলে
আমি খুঁজে ফিরি
তোমাকে।
হয়তো তুমি মগ্ন তখন
নীলিমার নীল কাব্যে।
পাতায় পাতায় ফিরে পেতে চাও
এক যুগ পাঁচটি বছর।
যা একেবারেই অলিক ও অর্থহীন।
তুমি হয়তো ভুলেই গেছো,
পৃথিবীতে এখনো ফুল ফোটে।
তোমার জানালায় উঁকি দেয় বসন্ত।
গংগা ফড়িং তোমার জন্য বয়ে আনে
অজস্র সূর্যমুখীর হলুদ।
আর আমি?
নীল অভিমানে
নাগরিক কোলাহলে
খুঁজে ফিরি তোমাকেই।
আমায় যদি মনটি দিতে
আমি তোমাকে দেখতাম
আকাশের রঙ কত নীল!
-------------------------
৪ ডিসেম্বর ২০২৩
পেইন্টিং: শহরে আগন্তক
এক্রেলিক অন ক্যানভাস


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।