Showing posts with label আত্মসমর্পণ. Show all posts
Showing posts with label আত্মসমর্পণ. Show all posts

আত্মসমর্পণ

 













হটাৎ করে কি হলো যে
ভিসুভিয়াস হলে!
জলতরঙ্গ মনে আমার
এমন টোকা দিলে!
ঋষি ধ্যানের মত আমার
স্বপ্ন ভংগ হলো
দেবীর জন্য কোন সেবাটি
করতে পারি বলো।
হৃদয় যখন শুষ্ক নদী
মলিন যেথায় প্রাণ
মন যমুনায় যায়না পাওয়া
ভালোবাসার ঘ্রাণ।
তোমার মনের কোন লকারে
এত কিছু রাখো
সুখ দু:খ নীল কষ্টের
আবীর ঢেকে রাখো।
যে আগুন পোড়ো তুমি
আমিও তাতে পুড়ি
না পাওয়া যে সুখের খোঁজে
আমরা দুজন মরি।
আমায় যদি মনটি দিলে
আধার কেন নিলে
শঙ্খচিলের নীল আকাশে
হৃদয় ডানা মেলে।
এই পৃথিবী দিলাম তোমায়
দিলাম মুক্ত আকাশ
তোমায় শীতল হতে দিলাম
মিলন স্নিগ্ধ বাতাস।
এক পৃথিবী একটি জীবন
ভয় পেয়না রণে
ভালোবাসা পাবে জেনো
আত্মসমর্পণে!
----------------------
২৫ ডিসেম্বর ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।