Showing posts with label বৃষ্টির প্রতিশ্রুতি. Show all posts
Showing posts with label বৃষ্টির প্রতিশ্রুতি. Show all posts

বৃষ্টির প্রতিশ্রুতি













বৃষ্টির প্রতিশ্রুতি

তুমি বলেছিলে
''তোমার কবিতার মাঝে
আমাকে বাচিয়ে রেখো প্লিজ''
তোমাকে বাচিয়ে রাখতে
আমি বৃষ্টিকে বলেছিলাম,
বৃষ্টির মাঝে আমাকে বাচিয়ে রাখতে।
কারণ, কোন এক বৃষ্টির মাঝেই
আমার জন্ম হয়েছিল।
কোন এক বৃষ্টির মাঝে
আমি প্রথম কোন এক
মানবীকে ভালোবেসেছিলাম।
কোন এক বৃষ্টির মাঝেই
আমার প্রথম দেখা হয়
ভিনসেণ্ট ভ্যান গগের সাথে।
সেই থেকে অদ্যাবধি
বৃষ্টি আমায় করে
সিক্ত নীলাম্বরী।
অনন্ত নীলাদ্রি চুড়ায়
অন্তরীক্ষ থেকে
বৃষ্টি আমায় দান করে
অবিরত জলরাশি।
তোমাকে বাচিয়ে রাখতে
আমি অনন্তকাল ধরে
বৃষ্টি স্নাত হবো।
তোমাকে বাচিয়ে রাখতে
আমার হৃদয় গভীর
আবৃত হবে কবিতার আভরণে।
তুমি যখন নির্লিপ্ত লোমশ কারো বুকে
আমি আর ভিনসেণ্ট
প্যারিসের পথে খুঁজে পাই আমাদের
অনাকাঙ্ক্ষিত কোন বৃষ্টির মাঝে।
-------------------
৫ অক্টোবর ২০২৩


কবিতাটির অডিও শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।