Showing posts with label তুমি আমার বৃষ্টি হবে?. Show all posts
Showing posts with label তুমি আমার বৃষ্টি হবে?. Show all posts

 














তুমি আমার বৃষ্টি হবে?


তুমি আমার বৃষ্টি হবে?
বৃষ্টি জলের ছিটে হবে?
মেঘ বরষার মাতাল হাওয়ায়
প্লাবন হয়ে ভাসিয়ে নেবে
অতল কোন মন গভীরে?
তুমি আমার বৃষ্টি হবে?
বৃষ্টি স্নাত আমার বুকে
পাষাণী ঐ মুখ লুকোবে?
শ্রাবণ ধারায় উদাস হলে
এসো আমার মন সাগরে।
তুমি আমার বৃষ্টি হবে?
বৃষ্টি দেখার সাথী হবে?
দেখবে চেয়ে আকাশ পানে
কেমন করে বৃষ্টি ঝরে
আমরা যখন বৃষ্টি স্নানে!
---------------------
২৮ জুন ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।