Showing posts with label যদি ফিরে আসো. Show all posts
Showing posts with label যদি ফিরে আসো. Show all posts

যদি ফিরে আসো


 











যদি ফিরে আসো

কোথায় ছিলে?
কেন এলে,
এই হিমালয়ে?
দিন ফুরিয়ে রাত
রাত ফুরিয়ে দিন
গ্রীষ্ম বর্ষা হেমন্ত পেরিয়ে
আমি পুড়ি বসন্তের অনলে।
কোথায় আছো?
কার বক্ষে,
শীতের উষ্ণতায়?
ঝরা পাতা উড়ে যায়
দখিন হাওয়ায়।
একটি আলিংগনের
আশায় আমার
অনন্ত প্রহর যায়
বৃষ্টি ভেজা হয়নি তাই
তোমার প্রতীক্ষায়।
মানুষ কেন ভালবাসে?
কি আছে সংগমে?
কেন মানুষ হেটে চলে
প্রেমের রণাঙ্গনে!
চাওয়া পাওয়ার
হিসেব গুলো
আপেক্ষিক কেন?
তোমার কথা ভাবলে
চোখে জল আসে জেনো।
সত্যিই যদি ফিরে আসো
আমার পুনর্জন্মে
সত্তর হুর ফিরিয়ে দেব
শুধু তোমার জন্যে।
-----------------------
২০ জানুয়ারি ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।