Showing posts with label একজন বরুনা. Show all posts
Showing posts with label একজন বরুনা. Show all posts

একজন বরুনা


 










একজন বরুনা

ফিরেই যদি যাবে
তবে কেন এসেছিলে?
কেন আমার অনন্ত নীল আকাশ
বিবর্ণ করলে?
আমার ক্লান্ত দিন ম্লান হয়
নিস্তব্ধ রাতের কাছে।
মায়াবী জোছনায়
আমার শব্দেরা প্রত্যাখ্যান করে কবিতা।
নগরের প্রচন্ড কোলাহলে
আমি ক্লান্ত হই তোমাকে খুঁজে ফিরে।
এই শহরে তোমার সাথে আমার
স্মৃতিরা সব ফিনিক্স পাখি হয়ে উড়ে গেছে
যাযাবর মেঘের সাথে।
কোথায় আছো
কেমন আছো
জানিনা!
পৃথিবীটা
এক
মুহূর্তেই যেন
প্লাস্টিক সার্জারি
করিয়ে নিল।
সব অচেনা
ভীষণ অচেনা
অদ্ভুত অচেনা
তুমিহীন
বদলে যাওয়া এ পৃথিবীতে।
এখন
আমিও একজন
ভিনসেণ্ট ভ্যান গগ।
পার্থক্য শুধু
আমি কখনো
সূর্যমুখীর হলুদে
তোমাকে খুজবোনা।
চিরকুটে লিখে যাবো -
তুমিও বরুনা হলে
তাই ভীরুর মত পালিয়ে গেলে।
--------------------------
৭ সেপ্টেম্বর ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।