Showing posts with label স্পার্টাকাস. Show all posts
Showing posts with label স্পার্টাকাস. Show all posts

স্পার্টাকাস















স্পার্টাকাস


ভালোবাসতেও পারো
আবার নাও পারো
খুব কৌশলে
পারা না পারার বিষয়টি উহ্য রেখে
বিজয়ের হাসি হাসলে।
আমিও মেনে নিলাম
সুবোধ বালকের মত!
কিন্তু আমি সুবোধ নই, জানো?
তোমার কাছে আত্মসমর্পণ করতে ভালো লাগে, এই যা।
মাঝে মাঝে তোমাকে ভেনাস মনে হয়।
কখনো ক্লিওপেট্রা
অথবা আমার প্রিয় মেরিলিন মনরো!
তবে তুমি মোস্টলি হেলেন অব ট্রয়।
তোমার জন্য আমার ট্রয় নগরী এখন হুমকির মুখে!
ভালোবাসার ট্রয় নগরীতে
আমি এখন পরাজিত গ্ল্যাডিয়েটর!
তবে তুমিও মনে রেখো,
তোমার এই স্বেচ্ছাচারী ভালোবাসায়
আমিও একদিন হয়ে উঠবো
এ কালের স্পার্টাকাস!

৪ এপ্রিল ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।