Showing posts with label পৃথিবী নত হয়ে আসবে. Show all posts
Showing posts with label পৃথিবী নত হয়ে আসবে. Show all posts

পৃথিবী নত হয়ে আসবে


 











ঝিরিঝিরি বৃষ্টির মতো
টুকরো অতীত গুলো উড়িয়ে দিও
কোন এক মেঘলা দিনে।
চোখের কোনে জমে থাকা
সহস্র বছরের জল
মুছে ফেলো বাষ্পের রুমালে
কোন এক মাধুকরী দুপুরে।
হৃদয় দুয়ার উন্মুক্ত করে দাও
রবীন্দ্র সরোবরে
ভেসে যাক যাতনা যত
এবং যা কিছু ধুসর।
নুপুর জোড়া
জড়িয়ে নাও পায়ে
ধ্রুপদী নাচের তালে
উড়ন্ত চুলে
বাতাসে তোল কম্পন
মেঘ থাকবে না থাকবে না গর্জন
শুধু পৃথিবী নত হয়ে আসবে
তোমার কাছে।
----------------------------
২৬ জানুয়ারি ২০২৫


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।