Showing posts with label একটি সেকেন্ড. Show all posts
Showing posts with label একটি সেকেন্ড. Show all posts

একটি সেকেন্ড


 











একটি সেকেন্ড

কখনো কখনো তিনশো পয়ষট্টি দিন
শেষ হয়ে যায়,
তিন দশমিক পাঁচ সেকেন্ডে।
স্বপ্ন মিলিয়ে যায়
ন্যানো সেকেন্ডে।
প্রতি সেকেন্ডে আমার
জন্ম হয়
মৃত্যু হয়।
আবার জন্ম হয়
আবার মৃত্যু হয়।
কোন একটি সেকেন্ড
আমার শার্টের কলার ধরে
স্মরণ করিয়ে দেয়
একটি সেকেন্ড
ন্যানো সেকেন্ড
মিলি সেকেন্ড ও
মাইক্রো সেকেন্ডের ক্ষমতা।
প্রতি সেকেন্ডে আমি শব্দ হারাই
পথ হারাই।
প্রতি সেকেন্ড হাতে নিয়ে
আমার জন্ম হয়
আমার মৃত্যু হয়।
একটি সেকেন্ড
আমাকে কাধে হাত রেখে
স্মরণ করিয়ে দেয়
কেউ আছে
কেউ থাকবে।
-------------------------
১৪ জানুয়ারি ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।