Showing posts with label সূর্যমুখীর কবি. Show all posts
Showing posts with label সূর্যমুখীর কবি. Show all posts

সূর্যমুখীর কবি


 











সূর্যমুখীর কবি

তুমিও নদী সাগর কিংবা
মহাসাগরের মতোই
প্রতিশ্রুতিহীন।
একরোখা বহমান।
নির্বিঘ্নে হাসতে পারো
যুগল চোখের নীল মাস্কারায়
অনুশোচনাহীন।

কেমন আছো?
কোন মোহনায়?
টাইগ্রিস না নীল নদ!
আমার চিরকুট গুলো
কোথায় মিশে গেছে,
আটলান্টিক না প্রশান্ত মহাসাগরের
নোনা জলে?

আমি প্রতিশ্রুতি রেখেছি
এখনো কবিতা লিখছি
শুধুমাত্র তোমার রাজসভার
রাজকবির পদ থেকে অব্যহতি নিয়েছি।
এখন আমি সূর্যমুখীর কবি।
হলুদ পথের প্রান্তর বেয়ে
ফিরে দেখি নীল অতীত।
তবে একটি কথা জেনো
মনে রেখো
এখনো আমার কাছে
বৃষ্টি মানেই তুমি।

--------------------
১৮ নভেম্বর ২০২৩ 


কবিতাটির অডিও শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।




আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।