Showing posts with label একা একা. Show all posts
Showing posts with label একা একা. Show all posts

একা একা


 











একা একা

মনের যোজন পথ
একা পাড়ি দেয়া যায়
একা একা কবিতা লেখা যায়
গুনগুনিয়ে গান গাওয়া যায়।
স্বপ্নের মাঝে পথ চলা যায়
এক কাপ গরম চা পান করা যায়।
বৃষ্টির জল ছোয়া যায়
হাসা যায়
কাদা যায়
বেদনায় বুদ হওয়া যায়
একা একা।
নীলিমার নীলে
নিজের সাথে কথা বলা
নিস্তব্ধ নির্জনে
নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়া
হৃদয়ের গোপন লকারে
দুঃখ জমা করা যায় একা একা।
অনন্ত আকাশে ঘুড়ি ওড়ানো যায়
একা একা
দুঃখ ব্যাংকের বোনাস নিয়ে
ভ্রমণ করা যায় একা একা।
মৃত্যুর কাছে নিজেকে
সপে যায় একা একা
জীবনের শেষ মুহুর্তটিও অনুভব করা যায়
একা একা।
শুধু ভালবাসা যায়না একা একা।
------------------
৬ মার্চ ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।