Showing posts with label প্রতীক্ষা. Show all posts
Showing posts with label প্রতীক্ষা. Show all posts

প্রতীক্ষা

 









প্রতীক্ষা

প্রতীক্ষা মানে জানো?
কষ্ট
নিদারুণ কষ্ট।
বৃষ্টির আশায়
চাতকের মত চেয়ে থাকা
ঘড়ির কাটার অনন্তকাল পৃথিবী ভ্রমণ
তোমার ফিরে আসার প্রহর
এর নাম প্রতীক্ষা।
এবারও কাশ ফুল দেখা হলোনা
তোমার প্রতীক্ষায় ।
জানা হলোনা শরত কেন স্বল্পায়ু হয়!
জোনাকির আমন্ত্রণ উপেক্ষা করেছি
জোছনাকে না বলেছি।
নিস্তব্ধতাকে আলিংগন,
চোয়াল শক্ত করে আকাশ দেখা রপ্ত করেছি।
নিজেকে কতদিন দেখা হয়নি
মনে পড়েনা নিজের মুখ!
শুধু তোমার প্রতীক্ষায়।
প্রতীক্ষা মানে জানো?
তুমি
একটি ভীষণ তুমি!
তোমার চোখ
তোমার হাসি
হাওয়ায় ওরা তোমার মাথার চুল
সান গ্লাসেস
লিপস্টিক
এই সবকিছুই প্রতীক্ষা।
শরত শেষে এবার চলে যাবো
শীত প্রধান কোন দেশে।
তোমার কাছে রেখে যাবো
গ্রীষ্ম থেকে বসন্ত
এবং প্রতীক্ষা!
জানি, কোন ঋতুতেই তুমি প্রশ্ন করবেনা,
প্রতীক্ষা মানে জানো?
---------------------------------
২০ অক্টোবর ২০২২


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।