Showing posts with label বসন্ত ফিরে গেছে. Show all posts
Showing posts with label বসন্ত ফিরে গেছে. Show all posts

বসন্ত ফিরে গেছে


 









বসন্ত ফিরে গেছে

বসন্ত ফিরে গেছে
আমাকে বিদায় জানিয়ে।
এখন আমার দরজায় কড়া নাড়ে
ক্রেডিট কার্ডের বিল
অন্তত মিনিমাম পেমেন্ট
গ্যাস, ইলেক্ট্রসিটি, ডিশ বিল
মুঠোফোন
ময়লার বিল
এই বিল সেই বিল
হিডেন বিল
হাজারো বিল
ফাইল ভর্তি শুধুই
রঙ বেরঙের
বিল আর বিল।
হাসপাতালের বিল
এক কাপ চায়ের বিল
পাবলিক টয়লেটে
হালকা হওয়ার বিল।

স্মৃতির বিলও হয়েছে ঢের
মনে রাখার
ভুলে যাওয়ার
ভুল করে স্বপ্ন দেখার
ভুল মানুষকে ভালোবাসার
জন্ম থেকে অদ্যাবধি
কথা রাখতে না পারার বিল
জন্মের বিল
মৃত্যুর বিল
এবং
গোটা জীবনের
ভুলের খেসারতের বিল।

------------------------
২৯ ডিসেম্বর ২০২৩



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।