Showing posts with label বৃষ্টি ও শীত. Show all posts
Showing posts with label বৃষ্টি ও শীত. Show all posts

বৃষ্টি ও শীত


 







বৃষ্টি ও শীত

বৃষ্টির জল আর
চোখের জলে
একাকার হয়েছে তোমার বসন্ত
দেখা হয়নি প্রিয় মানুষটির সাথে
সেই বেদনায় আজও তুমি নীল হয়ে যাও।
তাই বৃষ্টি তোমার পছন্দ নয়।
যে মানুষটির জন্য নিজেকে সাজিয়েছিলে
বৃষ্টি বিবর্ণ করেছে
তোমার সেই প্রসাধন।
তাই বৃষ্টি তোমার অপছন্দের।
শীত তোমাকে বড় বেশি কষ্ট দেয়,
পাশে পড়ে থাকা মানুষটির উষ্ণতা থেকে।
শীত আসলে তুমি বড় বেশি শীতার্ত হও
তাই শীত তোমার পছন্দ নয়।
কোন এক বছর বৃষ্টি ও শীতের চোখ এড়িয়ে
তোমাকে নিয়ে যাবো
নাতিশীতোষ্ণ কোন দেশে।
যাবে আমার সাথে?
---------------------
১৬ জানুয়ারি ২০২৩


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।