Showing posts with label যদি জানতে চাও. Show all posts
Showing posts with label যদি জানতে চাও. Show all posts

যদি জানতে চাও


 












যদি জানতে চাও কত ভালোবাসি তোমাকে
নীল জোছনায় ফিরে এসো তবে
জড়িয়ে নেব নীলাভ আলিংগনে
হৃদয় গভীরে
খুব আদরে।
মায়াবী দুচোখ তোমার
অভিমানে রোদ্দুর
বেদনায় নীল আমি
হেটে চলি বহুদূর
নীল জোছনায় ফিরে আসো যদি
জড়িয়ে নেব নীলাভ আলিংগনে
হৃদয় গভীরে
খুব আদরে।
তুমি ছাড়া এ হৃদয়
অমলিন কোন প্রান্তর
উড়ে যায় আনমনা
মেঘ যত মন্থর
নীল জোছনায় ফিরে আসো যদি
জড়িয়ে নেব নীলাভ আলিংগনে
হৃদয় গভীরে
খুব আদরে।
--------------------------
২৮ ডিসেম্বর ২০২৪
#সাকিলহক #সাকিলহকেরকবিতা #অনুকাব্য #ছোটগল্প #shakilhuq গানটি শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

গানটি শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

গানটি শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।