Showing posts with label উষ্ণতায় মোড়া শীত. Show all posts
Showing posts with label উষ্ণতায় মোড়া শীত. Show all posts

উষ্ণতায় মোড়া শীত


 








উষ্ণতায় মোড়া শীত

জীবনানন্দ দাশ তার কবিতায় লিখেছিলেন -
এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;
আমার শীতে আসে ব্ল্যাঙ্কেট মোড়া
দুঃস্বপ্ন আর দুঃখবোধ।
যেমন ভাবে তোমার শীতে আসে উষ্ণতার চাদর
যাকে তুমি চাইলেই
শরীরে জড়িয়ে নিতে পারো।
আমার শীত একেকটি বিরহের কবিতার মত
যেখানে কোন শব্দের ফায়ার প্লেস নেই
আছে শুধু পৌষ ও মাঘের উপহাস।
তোমার আছে উষ্ণতার চাদর
চাইলেই তোমার নরম ইদারা যেখানে
বৈশাখে রূপান্তর হয়ে যায়।
আমার শীত কাব্য হীন কুয়াশায় মোড়া
বরফ সাদা পথ ধরে হেটে যায়
যোজন যোজন কিলোমিটার
তোমার আছে উষ্ণতার চাদর
চাইলেই যার উত্তাপ পাও নিতম্ব আর বুকে।
তবে তাই হোক
পৃথিবীর সমস্ত শীতের একচ্ছত্র অধিপতি হও তুমি।
এবং উষ্ণতার চাদর হোক তোমার ইচ্ছের দাস।
আমি পৃথিবীর সমস্ত শীত বিসর্জন দিয়ে হয়ে যাবো
কোন এক পাতাহীন বৃক্ষ।
ঠিকানা বিহীন এক গন্তব্য।
----------------------------
২১ জানুয়ারি ২০২৪


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।